• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আজকের স্বর্ণের দাম: ২২ ডিসেম্বর ২০২৫ 

     Ahmed 
    22nd Dec 2025 8:52 am  |  অনলাইন সংস্করণ Print

    অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে নতুন করে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

    স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

    রোববার (২১ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী

    • ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা
    • ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ৯৯১ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা
    • ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ৮১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা
    • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা

    চলতি মাসে টানা কয়েক দফা দাম বাড়ানোর ফলে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে ২০ থেকে ২২ অক্টোবর সময়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

    উল্লেখ্য, এর আগে গত ১৬ ডিসেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১৪ ও ১২ ডিসেম্বর স্বর্ণের দামে বড় অঙ্কের বৃদ্ধি দেখা যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031