• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজশাহীতে জেঁকে বসেছে শীত, ট্রেন চলাচলে ধীরগতি 

     swadhinshomoy 
    22nd Dec 2025 11:48 am  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন,রাজশাহী ব্যুরোঃ

    রাজশাহীতে সকাল থেকেই মৃদু ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নগরজীবন। আজ রোববার (২১ ডিসেম্বর) ভোর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে, যা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। রাত থেকেই রাজশাহীর ওপর দিয়ে বইছে ঠাণ্ডা বাতাস, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
    রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৮টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ। এর ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসে শীতের তীব্রতা বেড়েছে।

    ঘন কুয়াশায় প্রকৃতি আচ্ছন্ন থাকলেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তবে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম থাকায় কাজের সুযোগ কমে বিপাকে পড়েছেন অনেকে।

    এদিকে ঘন কুয়াশার প্রভাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। ভোর থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় স্টেশনে ট্রেন প্রবেশ ও প্রস্থানের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

    স্টেশন সূত্র জানায়, কুয়াশার কারণে সিগন্যাল দেখতে সমস্যা হওয়ায় ট্রেনের গতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এতে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
    যাত্রীরা জানান, শীত মৌসুমে কুয়াশা নিয়মিত হলেও আজ কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

    আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031