• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাট -২ আসনে প্রবাসী ছেলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বাবা 

     swadhinshomoy 
    24th Dec 2025 9:58 am  |  অনলাইন সংস্করণ Print

    সুকমল চন্দ্র বর্মন (পিমল),ষ্টাফ রিপোর্টারঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসন থেকে ওমান প্রবাসী ছেলে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁর পিতা আজিজার রহমান। ২৩শে ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ৩টার দিকে আক্কেলপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয়েছে । এ সময় তার বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, বিএনপির ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ওমান যুবদলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের অবদানের জন্য তিনি সিআইপি-২০২৫ (এনআরবি) সম্মাননায় ভূষিত হন।

    প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের গ্রামের বাড়ি আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে। তিনি বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাঁর পিতা আজিজুর রহমান সাবেক ইউপি সদস্য ও গ্রাম সরকার প্রধান ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031