• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় মাদকবিরোধী অভিযানে শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেফতার-১ 

     swadhinshomoy 
    24th Dec 2025 4:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর ধামুইরহাটে গোয়েন্দা পুলিশ ডিবির মাদকবিরোধী অভিযানে শতাধিক বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে।নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি জেলার ধামইরহাটে ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টীম রাত সারে ১০ টার দিকে ধামইরহাট উপজেলার নাহার ফিলিং ষ্টেশন পাশ্ববর্তী রাস্তার পাশে থেকে মোঃ মুরাদ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করে ডিবি।এসময় তার কাছে থাকা চটের বস্তা থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।থানা পুলিশ জানায়, আটককৃত মুরাদ হোসেন উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ মোতাহার হোসেনের পুত্র।এ ঘটনায় মুরাদের বিরুদ্ধে ধামুইরহাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ অভিযান আরো জোরদার করবে।এসময় নওগাঁ জেলা থেকে মাদক নিয়ন্ত্রণে সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031