• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জ -৪ ধানেরশীষের চূড়ান্ত মনোয়ন পেলেন সৈয়দ ফয়সল 

     swadhinshomoy 
    24th Dec 2025 5:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৈয়দ মোঃ ফয়সল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র প্রাপ্তির চিঠি তার হাতে তুলে দেন।

    মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক, চা শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। । অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

    বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা ও ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিক ও তাদের পরিবার সৈয়দ মোঃ ফয়সলের চূড়ান্ত মনোনয়নে সন্তুষ্ট। সৈয়দ মোঃ ফয়সল সবসময় চা বাগানের মানুষের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। এ কারণে শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।”

    মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে সৈয়দ মোঃ ফয়সলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটের মানুষ আনন্দিত। তিনি বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে।

    চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানবলেন, সৈয়দ মোঃ ফয়সল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে।

    চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমাকে মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।”

    তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।

    তিনি বলেন শেষ জীবণে আমি সকলের মাঝে বেচে থাকতে চাই, কাজের মাধ্যমে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031