চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন বিভিষণ বিওপি এলাকার সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ৫ জনকে বাংলাদেশে পুশ-ইন করে। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন।
আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের নাম ও পরিচয় নিম্নরূপ—
নড়াইল জেলার বাসিন্দা:
১. কামরুল লস্কর (৪৬)
পিতা: মৃত শহিদ লস্কর
২. মোঃ সাদ্দাম লস্কর (২২)
পিতা: কাশরুল লস্কর
৩. মোছাঃ লিপি লস্কর (৪০)
স্বামী: কামরুল লস্কর
৪. মোছাঃ ফিরোজা (১৬)
পিতা: মোঃ কামরুল লস্কর
গ্রাম: জামিল ডারা, পোস্ট: খরেলা, থানা: কালিয়া, জেলা: নড়াইল
বাগেরহাট জেলার বাসিন্দা:
৫. মোঃ হায়দার সরদার (২৩)
পিতা: মোঃ আশরাফুল
গ্রাম: কাটা দূরে, পোস্ট: নাইলো
থানা: মোল্লারহাট, জেলা: বাগেরহাট
বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

