• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 

     swadhinshomoy 
    28th Dec 2025 2:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান

    আজ রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫), আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

    আজ সকাল ১০টা ৩৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

    অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সদ্য সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টামণ্ডলী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

    তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন, যিনি গতকাল (২৭ ডিসেম্বর) অবসরে গিয়েছেন। গত ২৩ ডিসেম্বর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই পদে নিয়োগ দেন।

    বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন এবং তার পিতা এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ।
    প্রধান বিচারপতি হিসেবে তার নিয়োগ আজ শপথ গ্রহণের মুহূর্ত থেকে কার্যকর হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031