• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৩ জানুয়ারির ঢাকা সমাবেশ সফল করতে যাত্রাপুরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার 

     swadhinshomoy 
    28th Dec 2025 4:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট জেলা প্রতিনিধি | মোঃ রাকিবুল ইসলাম

    আগামী ৩ জানুয়ারি ২০২৬ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশকে কেন্দ্র করে বাগেরহাট সদর উপজেলার ৬ নং যাত্রাপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মাগরিবের নামাজের পর শুরু হওয়া এই সভাটি ইশা পর্যন্ত চলমান থাকে এবং যাত্রাপুর ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। সভায় গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ, কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়, দায়িত্ব বণ্টন, জনসংযোগ কার্যক্রম সম্প্রসারণ এবং নেতা–কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ওমর আলী, সাবেক ইউনিয়ন আমীর শেখ শওকত আলী, সাবেক সদর উপজেলা আমীর ডা. আঃ লতিফ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদর উত্তর থানার সভাপতি ও বাগেরহাট পি.সি. কলেজ সভাপতি মাসুম বিল্লাহসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

    সভায় সভাপতিত্ব করেন মোঃ মুরাদ আলী।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডা. মাওলানা ফেরদৌস আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট সদর উপজেলা এবং ৬ নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
    “৩ জানুয়ারির ঢাকা সমাবেশ একটি ঐতিহাসিক কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সামনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে।”

    তিনি আরও বলেন,
    “শৃঙ্খলা, শান্তি ও নিয়মতান্ত্রিকভাবে সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
    সভাপতির বক্তব্যে মোঃ মুরাদ আলী বলেন,
    “যাত্রাপুর ইউনিয়নের সর্বস্তরের নেতা–কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ঢাকার সমাবেশ সফল করতে বদ্ধপরিকর।”

    সভা শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031