মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জ
পূর্বাচল যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন পরিচালনা প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র এবং সেলাই মেশিন ক্রয়ের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও চেক তুলে দেন জনাব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রূপগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদ উল আলামিন, লিয়াকত শিকদার, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল যুব উন্নয়ন সংঘ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর সভাপতি জনাব আব্দুর রাজ্জাক। এ সময় রূপগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার সভাপতির হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্বাচল যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মোঃ নুর শাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জনাব নাহিদ পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ আলম বেপারী, মুরাদ হাসান মিলাদ ও মাজেদ করিম রতন। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শরীফ মিয়া, মোঃ মামুন মিয়া, রাসেল মিয়া, সাজোয়ার ভূঁইয়া বাবু প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।

