• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আজ বাগেরহাট–২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল 

     swadhinshomoy 
    29th Dec 2025 11:53 am  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট জেলা প্রতিনিধি | মোঃ রাকিবুল ইসলামঃ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে।

    এই উপলক্ষে বাগেরহাট–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলার (দুই থানা) নেতা-কর্মীরা আজ বাগেরহাট শহরের দশআনি মোড়ে উপস্থিত হয়েছেন।

    সেখান থেকে সংগঠিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
    দশআনি মোড়ে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও থানা পর্যায়ের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ। তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নেন।

    নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই বাগেরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন-এর কাছে শেখ মনজুরুল হক রাহাত আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেবেন।

    নেতাকর্মীরা জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তারা গণতান্ত্রিক ও আইনানুগ প্রক্রিয়ায় মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন করছেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031