• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা 

     swadhinshomoy 
    29th Dec 2025 12:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়পুরহাট প্রতিনিধি:
    মো: মাসুম রেজা

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখলেও রোববার (২৮ ডিসেম্বর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
    এ পরিস্থিতিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তারা বিভিন্ন স্থানে কৌশলগত অবস্থান (পজিশন) নিয়েছে। এর আগেও একই স্থানে পরপর দুইবার কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ।
    জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) থেকে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকার ভেতরে এই বেড়া নির্মাণের চেষ্টা চলছিল।
    স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেন। এ সময় বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান।
    এ ঘটনায় শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রোববার সকাল থেকে বিএসএফের উস্কানিমূলক তৎপরতায় এলাকায় পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।
    এদিকে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031