• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল আটক 

     swadhinshomoy 
    29th Dec 2025 12:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো”শাহীন,কুষ্টিয়াঃ

    ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা মূল্যের মালামালসহ আটক ১

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযানে এক আসামীসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে।

    বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডাংমড়কা চেকপোষ্টে নিয়মিত টহল পরিচালনা করে বিজিবির একটি দল। অভিযানে সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশি নাগরিক মোঃ হাসিম আলী (৪৩) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ হাজার ৫০০ টাকা।

    অপর এক অভিযানে একই দিনে দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

    এছাড়াও, গত ২৭ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ১৪৭/৪-এস এর নিকটবর্তী বাঁশঝাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ এবং ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।
    বিজিবি জানায়, আটক আসামীসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মালিকবিহীন উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031