• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত 

     swadhinshomoy 
    29th Dec 2025 3:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুকসুদপুর প্রতিনিধি:

    গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

    সোমবার সকালে, ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অজ্ঞাতনামা বাস রবিউল ইসলামের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।

    পরিবার সূত্রে জানা যায়, তিনি নড়াইল সদর থানায় রাতের ডিউটি শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031