• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিউলি ফুলের সুবাসে মাতোয়ারা গ্রামের মেঠোপথ 

     swadhinshomoy 
    31st Dec 2025 12:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    কুদ্দুস মজুমদার।

    শিশির ভেজা পথে বা সবুজ ঘাসের গালিচায় ঝরে পড়া কমলা সাদার এই শিউলি ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাবে প্রতিটি মানুষেরই। কুয়াশা জড়ানো ঝিরিঝিরি শীতল বাতাস এই ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে দেয় চারিদিকে। শিউলি ফুল সন্ধ্যা থেকে ফুটতে শুরু করে এবং সকাল হওয়ার আগেই ঝরে যায়। ঋতু বৈচিত্র্যময় বাংলাদেশে ভিন্ন ভিন্ন ফুলে ও ফলে, ফসলে ও সৌন্দর্যে সেজে ওঠে এ দেশ।

    চিরাচরিত গ্রাম-বাংলায় শিউলি একটি ভালো লাগার নাম। আবহমান কাল ধরে শরৎ ও হেমন্তের সঙ্গে শিউলি ফুলও মানুষের মনে জায়গা করে আছে নবান্নের মতই আনন্দ ও ভালো লাগার অংশ হয়ে উঠেছে। শরতের উপহার এই শিউলি ফুল বাংলা সাহিত্যের অনেকটা অংশজুড়ে আছে। শিউলি ফুলের রূপে মুগ্ধ হয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন এই শিউলির রূপে। লিখিছেন অনেক কবিতাও।

    সকালে শিশিরমাখা শিউলি ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। সকালের ঠান্ডা আবহাওয়া ও কুয়াশা বা শিশির পড়া সকালে চাঁদপুরে ফরিদগঞ্জে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ও বাড়ির উঠানে গিয়ে চোখে পরে শিউলি ফুলের অপরূপ দৃশ্য।

    বুধবার (১০ ডিসেম্বর ) সকালে উপজেলার চরদুখিয়া ইউনিয়নের একলাসপুর গ্রামে গিয়ে কথা হয়

    অষ্টমি দিদির সাথে তিনি বলেন, আমাদের বাড়িতে একটি শিউলি ফুলের গাছ আছে। প্রচুর ফুল ফুটে। প্রতিদিন সকালে উঠে শিউলি গাছের নিচে এসে দাঁড়াই। এই শিউলি গাছের ফুল দিয়ে আমরা পূজা করি। শিশুরা দল বেঁধে শিউলি কুড়ায়। এ দৃশ্য দেখে মনটা ভালো হয়ে যায়।

    শিউলি ফুল নিয়ে ইস্কুল শিক্ষক মো. মিলন বলেন, শরৎ-হেমন্ত মানেই প্রভাতের শিশিরভেজা শিউলি, ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া ধবধবে কাশবন, পদ্ম-শাপলা-শালুকে আচ্ছন্ন জলাভূমি। গাছে গাছে শিউলি ফোটার দিন। উজ্জ্বল কমলাবৃন্তের ওপর সাজানো তুষার শুভ্র পাপড়ির চোখজুড়ানো স্নিগ্ধ রূপ আর মনে প্রশান্তি আনা সৌরভের জন্য শিউলি ফুল কেবল প্রিয়ই নয়, আদরণীয় হয়ে আছে ছেলে-বুড়ো সবার কাছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031