এস,এম অপু ( মানিকগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কান্ঠাপাড়া বাজার (বিএনপির কার্যালয়) এ প্রথমে কুরআন খতম ও পরবর্তী দেশমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সরকারী বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিটু চৌধুরী,উপজেলা কৃষকদলের সদস্য মোঃ মিরাজ হোসেন, চালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আলম (জুলাই যুদ্ধা),বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু,সাবেক হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ রাকিব হোসেন।
এছাড়াও বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের একনিষ্ঠ কর্মী সৌরভ মৃধা প্রমূখ।
শোকবার্তায় হরিরামপুর উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন জানান,আপোষহীন নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো জানান ,বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।

