নীলফামারী প্রতিনিধি :মোঃ মোকলেছুর রহমান (বাবু)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন ক রার লক্ষ্যে নির্বাচনী আচরণ বিধিমালা নির্ধারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ডিসেম্বর ১১ঃ৫০ মিনিটে ) নীলফামারী জেলা রিটার্নিং অফিসার কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ও ভিডিপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তাঁরা নিজ নিজ বাহিনীর ভূমিকা তুলে ধরে জানান, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তারা নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
সভায় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেন।

