মো: জাকির হোসেন।
বিশেষ প্রতিনিধি।
আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৫১ টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। আর আটটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার ৩০ শে ডিসেম্বর সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক।
ইসি জানায় জাতীয় সংসদ নির্বাচনে ৫১ টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থী থেকে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
আর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩ হাজার ৩০৭টি।মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও কোন কোন দল মনোনয়নপত্র দাখিল করেছে সে বিষয়ে জানাতে পারেনি নির্বাচন কমিশন।
ইসির হিসেব অনুযায়ী বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল হয়েছে পিডিপি ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৩০ শে ডিসেম্বর থেকে ২০২৬সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর বোর্ড গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

