• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মাউন্টেন আইডিয়াল স্কুল 

     swadhinshomoy 
    31st Dec 2025 7:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিক্ষাক্ষেত্রে সম্ভাবনার নতুন অধ্যায় যুক্ত হলো নবপ্রতিষ্ঠিত মাউন্টেন আইডিয়াল স্কুল–এর মাধ্যমে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাংমড়কা বাজারে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মুশতাক আহমদ। তিনি বলেন, সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই। শিক্ষার অগ্রযাত্রা টেকসই করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

    বিশেষ অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান (২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ), বলেন— মাউন্টেন আইডিয়াল স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি স্থানীয় শিক্ষাবিস্তারে একটি আশার আলো। এই বিদ্যালয় ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক, ডাংমড়কা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানচর্চায় দক্ষ করে তুলতে এই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখবে।

    এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল হালীম টম, প্রধান শিক্ষক, বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় এবং দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)-এর সভাপতি আব্দুল আলীম সাচ্চু। তাঁরা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দোয়া ও শুভকামনার মাধ্যমে বিদ্যালয়টির সফল যাত্রা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031