• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধায় বন্ধ দোকানপাট নিস্তব্ধ শহর: ব্যবসায়ীদের গভীর শোক 

     swadhinshomoy 
    01st Jan 2026 12:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক:

    বাংলাদেশের রাজনীতির অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে যশোর শহরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক ও আবেগী ভালোবাসা থেকেই যশোরের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এমন দৃশ্য আগে কখনোই চোখে পড়েনি বলে দাবি করেছেন সাধারণ মানুষ।

    বুধবার (৩১ডিসেম্বর) যশোর শহরের দড়াটানা, বড় বাজার, গাড়ীখানা, চৌরাস্তা, মনিহার, মুজিবসড়ক, রেলরোড, জেলরোড, পুরাতন কসবাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খাবার, ওষুধ ও কাচামালের দোকান ছাড়া প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। যেন পুরো শহরটাই শোকে স্তব্ধ। রাস্তাঘাটে যানবাহনের চলাচল ছিল অত্যন্ত কম, জনসমাগমও চোখে পড়েনি। অনেক মার্কেট ও দোকানের সামনে কালো ব্যানার ও শোকবার্তা ঝুলিয়ে রাখা হয়েছে, যা শহরজুড়ে শোকের আবহ আরও গাঢ় করে তোলে। এছাড়া তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

    সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এস আর আজাদ বলেন, তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের নেত্রী। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তার যে প্রচেষ্টা আমরা দেখেছি, তা অবিস্মরণীয়। তার প্রতি ভালোবাসা থেকেই সিটি প্লাজার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে শ্রদ্ধা জানিয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার আসরের পর দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা তাকে আজীবন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবো, যোগ করেন তিনি।

    এ বিষয়ে পুলিশ প্লাজার ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। কিন্তু খালেদা জিয়াকে আমরা একজন দৃঢ়চেতা নারী হিসেবে জানতাম। অনেক কষ্ট সহ্য করেও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে আমরা আজ দোকান বন্ধ রেখেছি।

    এদিন শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও আবেগ ধরে রাখতে পারেননি। শহরের বিভিন্ন এলাকায় কথা হলে অনেকেই জানান, খালেদা জিয়া তাদের কাছে ছিলেন সংগ্রাম, সাহস ও আত্মমর্যাদার প্রতীক।

    জেলরোডের ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন,আমরা ছোটবেলা থেকেই তার নাম শুনে বড় হয়েছি। রাজনীতির বাইরে গিয়েও তার ব্যক্তিগত জীবনের ত্যাগ আমাদের নাড়া দিয়েছে। আজ দোকান খুলতে মন সায় দেয়নি। মনে হচ্ছিল, আপন কেউ চলে গেছেন।

    এ বিষয়ে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন,বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সংগঠন নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই দোয়া মাহফিলের আয়োজন করেছেন।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত শোক প্রমাণ করে, বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে কতটা প্রিয় ছিলেন। এই ভালোবাসা কোনো ঘোষণায় আসেনি, এসেছে মানুষের হৃদয় থেকে। ইতিহাসে এই দিনটি মানুষের আবেগ ও শ্রদ্ধার নিদর্শন হয়ে থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031