• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল 

     swadhinshomoy 
    01st Jan 2026 12:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

    এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের ফয়লা সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপি নেতা এ এইচ এম আলিম, গোলাম রব্বানী, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, মুন্সি কামরুল ইসলাম, আফতাব আহমেদ, ইঞ্জিনের তৌহিদুর রহমান বাবলু শাহজাহান আলী খোকন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

    দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দল আহ্বায়ক কারী ফোরকান উদ্দিন।

    উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলাসহ দেশজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031