• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ 

     swadhinshomoy 
    01st Jan 2026 12:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    আনিসুজ্জামান স্টাফ রিপোর্টার, কটিয়াদী (কিশোরগঞ্জ):

    (৩০ ডিসেম্বর,মঙ্গলবার,) কিশোরগঞ্জের কটিয়াদীতে তীব্র শীতে কষ্টে থাকা হাফেজ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক দানশীল ব্যক্তি। শীতজনিত দুর্ভোগ লাঘবে উপজেলার বেথইর হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসার অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
    শীতের প্রকোপ বাড়তে থাকায় শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিবেচনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।
    কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও ইয়াতিম শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    কম্বল বিতরণ অনুষ্ঠানেে উপস্থিত ছিলেন আলহাজ্ব জি এম কামরুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, হাফেজ ফরহাদ হোসেন, হাফেজ রেদওয়ান আহমেদ , সাগর মাস্টার, শফিকুল ইসলাম, দলিল লেখক জাকির হোসেন, এল বি রাহাত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

    কম্বল পেয়ে হাফেজ শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    তাদের মতে, এমন সহায়তা শীতের কষ্ট কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের মনোবলও বাড়িয়ে দেয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031