• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা 

     swadhinshomoy 
    01st Jan 2026 12:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ-

    গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে গুরুদাসপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসানের উদ্যোগে পৌর শহরের চাঁচকৈড় পুড়ান পাড়ায় পৌর যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
    ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
    গায়েবানা জানাযায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের ১নং সদস্য তাহসিন রহমান মিহাল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মামুন হোসেন, মো. ইসমাইল হোসেন এবং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিবুর রহমান শান্ত প্রমূখ্।
    জানাজায় বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী অবস্থান ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান সারাবিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে। জানাযা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031