• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    01st Jan 2026 12:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
    তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।
    জানাজা নামাজে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
    জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
    এ সময় জেলা বিএনপি কার্যালয়ের দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,
    “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমরা বুকে ধারণ করেছি। সেই আদর্শ লালন করে আগামী দিনের নেতৃত্ব দিয়ে যাব—এটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
    গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং দেশনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031