• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    01st Jan 2026 1:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    মামুন বিল্লাহ সাতক্ষীরা জেলা প্রতিনিধ :-

    ৩১/১২/২০২৫ (বুধবার) হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র (নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা) ২০২৫ সেশনের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবু রাসেল আসকারী’র সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওঃ এম মিরাজ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব ইসরাইল আশেক মাকফুর, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মাওঃ: আনোয়ারুল ইসলাম, হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাষ্টার আকবর হোসেন, এম জে এফ নলতা, কালিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আজহারুল ইসলাম, হাফেজ মাও: রজব আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী।
    প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ আবু রাসেল আসকারী । মোট ২৩৯ জন শিক্ষার্থী ২০২৫ সেশনে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত হয়।
    শিক্ষার্থীদের মেধা, মনন ও আদর্শকে বিকশিত করার জন্য অধ্যক্ষ মহোদয় অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
    অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
    সর্বশেষ সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্র ও মাতৃভূমির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে গভীর শোক জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031