গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ৩১ ডিসেম্বর বুধবার জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে জেলার বদলগাছী উপজেলার চকমথুর গ্রামের আবদুল মজিদ এর পুত্র সাদ্দাম হোসেনকে (৩১) ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, উপজেলার থুপ শহর গ্রাম এলাকায় জনৈক রমজান আলীর বাড়ির সামনে দিয়ে ওইদিন রাত ১০ টার দিকে গ্রেফতারকৃত আসামী চটের বস্তায় ভরে ওই পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছে।এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের ওই টিম তাকে ফলো করে এবং স্থানীয় সামছুলের কলাবাগান এলাকায় তার কাছে থাকা বস্তা তল্লাশী করে ৭ কেজি গাজা উদ্ধার করে। এ বিষয়ে বদলগাছী থানায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ থেকে মাদক নিয়ন্ত্রণে নতুন বছর ২০২৬ সালে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে।একই সাথে তিনি মাদক নিয়ন্ত্রণে সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

