swadhinshomoy
01st Jan 2026 5:08 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোর্টার
মো: শাকিল হোসেন,পটুয়াখালী জেলা,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ ঘোষণা দেন। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

