• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪ 

     swadhinshomoy 
    01st Jan 2026 5:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশরাফুল আলম সরকার
    বিশেষ প্রতিনিধি:

    শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪
    গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক কনস্টেবল ছুরিকাহতসহ মোট চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কনস্টেবল মোশারফ হোসেন, এসআই অরূপ কুমার বিশ্বাস, এএসআই মাসুদ ও কনস্টেবল আজিজুল ইসলাম।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানের সময় লাকি আক্তারসহ কয়েকজনকে আটক করা হলে তাদের সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের ২টি গাড়ি ও ব্যবহৃত একটি সিএনজি ভাঙচুর করে। এ সময় কনস্টেবল মোশারফ হোসেন ছুরিকাহত হন।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন—লাকি আক্তার (২৮), জামাল (৩৫), কামাল (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মুন্না (২০), ফয়জুল্লাহ (২৬), আশিক (২৪) ও শিল্পী (২৫)।

    এ ঘটনায় এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির আহমদ  জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031