মামুন বিল্লাহ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় ইন্দ্রনগর হুসানাবাদ সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আকবর হুসাইন, বর্তমান অধ্যক্ষ আকবর হোসেন,সাধারণ প্রভাষক মোহাম্মদ আবুল হোসেন মহোদয়দের শিক্ষাকতার মেয়াদ শেষ হওয়ায় ইন্দ্রনগর হুসানাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান,বার্ষিক ফলাফল প্রকাশ,পুরস্কার ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় উক্ত অনুষ্ঠান মাওলানা আবু আফফানের পরিচালনায় ও অত্র মাদ্রাসার সভাপতি প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আকবর হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইন্দ্রনগর হুসানাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মন্ডলীদের মধ্যে সহ-সভাপতি ডঃ মোঃ মহিবুল্লাহ,দাতা সদস্য মোনাজাত আলী শেখ, সদস্য ওয়ালি নেওয়াজ,মাস্টার আনিসুর রহমান,প্রভাষক মামুন বিল্লাহ, আহাদুজ্জামান,সোহরাব হোসেন পাড়,শিক্ষকমন্ডলীদের মধ্য হতে ভাইস প্রিন্সিপাল মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মহিবুল্লাহ,ইংরেজি প্রভাষক হযরত আলী, কম্পিউটার শিক্ষক মাস্টার আকবর হোসেন, মাস্টার আফতাব উদ্দিন, শাহিনুর রহমান, আব্দুর রাজ্জাক,সহ শিক্ষক ও অভিভাবক মন্ডলী ছাত্র বৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

