• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলা জেলা বিএনপির সভাপতি ও ভোলা জেলা জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষ প্রকাশনা উপহার প্রদান 

     swadhinshomoy 
    03rd Jan 2026 1:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো: রাহাত হাওলাদার, ভোলা:

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের নেতৃত্বে ভোলা শহর নেতৃবৃন্দ ভোলা জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও ভোলা ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর

    এবং ভোলা জেলা জামায়াতের সম্মানিত আমির মাষ্টার মোঃ জাকির হোসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও জামায়াত মনোনীত ভোলা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও প্রকাশনা উপহার প্রদান করা হয়। এসময় নেতৃবৃন্দ তাঁদের হাতে নববর্ষ উপলক্ষে ছাত্রশিবিরের প্রকাশনা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

    সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি শিক্ষা, ছাত্রসমাজ ও জেলার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

    নেতৃবৃন্দ ছাত্রশিবিরের নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। এসময় নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভোলার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

    এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যতে ইতিবাচক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

    । সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন ভোলা শহর শাখা সেক্রটারি মোঃ হাসনাইন আহমেদ, শহর দপ্তর সম্পাদক তাহসান সোহেল, শহর অর্থ-সম্পাদক জুবায়ের হোসেন জিহাদ সহ শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031