• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজন আটক 

     swadhinshomoy 
    03rd Jan 2026 1:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি ফরিদ আহমেদঃ

    র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে দুটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা
    হয়েছে।
    বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারসহ তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
    আটককৃতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিদ্দিকের ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই এলাকার মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।
    র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
    এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি রিভলবার (Made in Afghanistan) এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031