নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। ৩ জানুয়ারী শনিবার বিকেল সাড়ে চার টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।নিহত আব্দুর রশিদ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়ার বাসিন্দা মৃত কান্দুর প্রামাণিকের ছেলে ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।গত বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ অপারেশন ডেভিলহান্ট ফেইজ-টু অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।কারা হেফাজতে থাকাকালীন শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদের মৃত্যু হয়।নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন।হঠাৎ অসুস্থ হলে এদিন ৪ টা ১০ মিনিটে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বিকেল ৪ টা ৩৫ মিনিটে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।নওগাঁ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার বলেন,আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেলে হাসপাতালে নিয়ে আসে।এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাক করার জন্য তিনি দ্রুত মারা যান।

