নাঈম আহমেদ,
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল এবং রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের চকমান গ্রামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জানুয়ারি শনিবার চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রুমী,
শিক্ষা অফিসার (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং দোয়া পরিচালনা করেন চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের প্রতি তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন—তিনি যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

