• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • র‍্যাব পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে ৫ লাখ টাকা আত্মসাৎ, গোদাগাড়ীর গোপালপুর বাইপাসে মূলহোতা গ্রেফতার 

     swadhinshomoy 
    04th Jan 2026 6:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক :
    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেন (২৯) কে গ্রেফতার করেছে র‍্যাব। গত শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
    র‍্যাব-৫ (রাজশাহী) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর যৌথ অভিযানে এ গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।
    ঘটনার বিবরণ
    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে ফোন করে এক ব্যক্তি নিজেকে র‍্যাবের কর্মকর্তা পরিচয় দেন। ফোনে জানানো হয়, র‍্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে এবং এ জন্য জরুরি ভিত্তিতে বড় অঙ্কের অর্থ সহায়তা প্রয়োজন।
    বিশ্বাস করে চেয়ারম্যান নুরুজ্জামান খান প্রতারকের দেওয়া ডাচ-বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫ লাখ টাকা পাঠান। অর্থ গ্রহণের পরপরই সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং প্রতারক আত্মগোপনে চলে যায়।
    মামলা ও র‍্যাবের অভিযান
    এ ঘটনায় গার্মেন্টস প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে চলতি বছরের ১ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন (মামলা নং-০৫)।
    মামলাটি রুজুর পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মারুফ গোদাগাড়ী উপজেলার কৃষ্ণবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031