• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন 

     swadhinshomoy 
    05th Jan 2026 7:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:

    জুবিলী রোড মার্চেন্টস্ এসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সভাপতি কামাল হোসেন।
    উক্ত অভিষেক অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি,সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মালেক,এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন আবু বক্কর সিদ্দিকী।

    অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন বলেন একটি সমৃদ্ধি বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা দরকার।সিটি মেয়র হিসেবে আপনাদের পাশেই আছি। বিশেষ অতিথিগন তাদের বক্তব্যে জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের সকল কার্যক্রমে সদস্যদের সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

    অভিষেক অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন প্রধান অতিথি।

    উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি-১ মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি-২ আব্দুল মান্নান।
    সহ সভাপতি যথাক্রমে দিদারুল ইসলাম,আব্দুর রহিম, আরমান উর রসুল,যুগ্ন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন মেহমুদ,সহ সম্পাদক মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক আলী আকবর,কোষাধ্যক্ষ হুমায়ুন আহমেদ রাজু,সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক বেলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক প্রকাশ ঘোষ,দপ্তর সম্পাদক আব্দুর রশীদ,সহ দপ্তর সম্পাদক কামরুল উদ্দিন রুবেল,সমাজ কল্যান সম্পাদক মোঃ শাহাদাত, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ সুমন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জিয়াউল হক সোহেল, ক্রীড়া সম্পাদক ইফতেখারুল হক রানা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আবুল খায়ের,মোস্তাফিজুর রহমান,জসিম উদ্দিন,সাকিব রায়হান,মিনহাজ উদ্দিন,মোঃ মুমিন সহ প্রমুখ।

    সভায় এসোসিয়েশনের নির্বাচিত কমিটির সঠিক নেতৃত্বে অনুষ্ঠিত সকল কার্যক্রম ব্যবসায়ীদের উপকারের জন্য হয়েছে, এসোসিয়েশনের বাৎসরিক বকেয়া সদস্য ফি আদায়ের লক্ষ্যে ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা পালনে আহবান জানান, এসোসিয়েশনের সকল কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন,ভবিষ্যতে এসোসিয়েশনের অফিস বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়।চিটাগাং এর ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে অতিথিদের আপ্যায়িত করা হয়। আইসিসি কনভেনশন সেন্টারে র‍্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় সকল কার্যক্রম।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031