• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টাঙ্গাইলে আপত্তিকর ভিডিও ধারণ ও ছরিয়ে দেওয়ার মামলায় এক আসামি গ্রেফতার 

     swadhinshomoy 
    06th Jan 2026 4:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
    টাঙ্গাইলের ভূঞাপুর থানায় এক নারীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি আল আমিন (৩২) র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ও র‌্যাব-১০, সদর কোম্পানি কেরানীগঞ্জ, ঢাকার যৌথ অভিযানিক দল রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার (৫ জানুয়ারি) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    প্রেসবিজ্ঞপ্তি ও মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ধৃত আসামি আল আমিন চতুরতার সাথে বাদীর স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা বাদীর নজরে আসে। বাদীর ধারণা, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই আসামি এভাবে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা অনলাইনে প্রকাশ করে। উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা ও সুরক্ষার জন্য বাদী গত ২১ জুন ভূঞাপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল বিষয়টি খুঁটিয়ে তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
    এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানিক দল আসামির অবস্থান শনাক্ত করে রবিবার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031