• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধা সদর আসনের ধানের শীষের প্রার্থীর গনসংযোগ 

     swadhinshomoy 
    08th Jan 2026 12:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার ১০ নং ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর বাজারে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন গাইবান্ধা-সদর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। বুধবার৭ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত দারিয়াপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
    গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে আনিসুজ্জামান খান বাবু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই তার শক্তি, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করবেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সবার সহযোগিতা চান এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রের দিকে যাওয়ার আহ্বান জানান।
    গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক পিটন, ১০ নং ঘাগোয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ দুদু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ১০নং ঘাগোয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমান আলী এবং সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন।
    এ ছাড়া ৯নং খোলাহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, খোলাহাটী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রানা, এছারাও গিদারী ও মালিবাড়ী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
    গণসংযোগে নেতারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান এবং নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031