• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লৌহজংয়ে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার 

     swadhinshomoy 
    08th Jan 2026 12:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।লৌহজং থানাধীন সাতঘরিয়া গ্রামের মোল্লাবাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয় পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে লৌহজং থানা পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) কামরুজ্জামান।

    এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন মো.ইসলাম শেখ (২৪) ও মো.সেলিম তালুকদার (২৬)।ইসলাম শেখ মৃত আবুল শেখের ছেলে।সেলিম তালুকদার খোকন তালুকদারের ছেলে বলে জানায় পুলিশ।তারা দুজনই মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সিংপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।

    উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।মুন্সীগঞ্জের পুলিশ সুপার-এর কঠোর নির্দেশনায় এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় থানা পুলিশ।

    এ বিষয়ে লৌহজং থানা পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করতে,সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031