• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তিন বাহিনীর অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০৫ টি ইট ভাটায় ২৩ লক্ষ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    08th Jan 2026 1:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    আঃমাবুদ
    স্টাফ রিপোর্টার

    র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সকল প্রকার সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    সাম্প্রতিক সময়ে গাইবান্ধা জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

    এরই ধারাবাহিকতায় ইং ০৭/০১/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প, গাইবান্ধা জেলা পুলিশ, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর ৫(১), ৮(১) বিধান লঙ্ঘন করে ১৫(২), ১৮(২) ধারা অনুসারে (১)মেসার্স আনোয়ারা ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক মোঃ আল মামুনকে ৫ লক্ষ টাকা, (২) মেসার্স সরকার ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক মোঃ আশরাফুল হাবিবকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা, (৩) মেসার্স এসআই ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক শরিফুল আলম উজ্জলকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা, (৪) এ জেড বি ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক আজিজকে ৩ লক্ষ টাকা, (৫) এমএবি ব্রিক্স প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেন সরকারকে ৫ লক্ষ টাকা সহ সর্বমোট ২৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031