• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বেগম খালেদা জিয়া আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন : আনিসুল হক 

     swadhinshomoy 
    08th Jan 2026 1:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপোষহীন প্রতীক।

    বুধবার (৭ জানুয়ারি) মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আনিসুল হক বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া দেশের দরিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতে তার অবদান আজও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সাহসী ও দৃঢ় ভূমিকা পালন করেছেন।

    তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের অনন্য উদাহরণ। দীর্ঘদিন ধরে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে।

    আনিসুল হক বলেন, আজকের প্রজন্মের জন্য বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তার মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা আগামী দিনের রাজনৈতিক নেতৃত্বকে পথ দেখাবে এবং অনুপ্রাণিত করবে।

    বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031