• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘুষের টাকাসহ আটক 

     swadhinshomoy 
    08th Jan 2026 2:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি টিম তাকে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে আশরাফুল আলমকে।

    যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলআমিন বলেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তথ্য অনুযায়ী আজ বিকালে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়। পরে সেখান থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়।

    এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা। এই মামলায় আশরাফুল আলমকে গ্রেফতার দেখানো হবে।

    উল্লেখ্য, শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলনের বিষয়ে এ ঘুষ লেনদেন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031