• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ মাটি কাটায় ৪ ব্যবসায়ীর ৯ লাখ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    08th Jan 2026 6:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
    মির্জাপুর উপজেলায় পাহাড়ি টিলা থেকে অবৈধভাবে লাল মাটি কাটার অভিযোগে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (৭ জানুয়ারি) রাতে এ জরিমানা আদায় করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। জরিমানাকৃত ব্যক্তিরা হলেন: বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও শহিদুল দেওয়ান-৩ লাখ টাকা, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার-৩ লাখ টাকা,
    আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার-২ লাখ টাকা, কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিন-১ লাখ টাকা, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা উপজেলার আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় রাতের অন্ধকারে ‘ভেকু’ মেশিন দিয়ে টিলার লাল মাটি কেটে ভাড়াটে ড্রাম ট্রাক দিয়ে ইটভাটায় সরবরাহ করছিল। এতে পাহাড়ি অঞ্চলের পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং টিলা কাটার কারণে ভূমিধস, জীববৈচিত্র্য হ্রাস, ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি ও পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটা ও পরিবহনের সময় ৯টি ভাড়াটে ড্রাম ট্রাক ও ১টি ভেকু মেশিন আটক করেন। পরবর্তীতে বুধবার রাতে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
    এ প্রসঙ্গে সুরাইয়া ইয়াসমিন জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031