swadhinshomoy
08th Jan 2026 7:00 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মামুন খাঁন, বগুড়া প্রতিনিধি।
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টার সময় বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন রাণীরহাট বাজার এলাকার নাটোর টু বগুড়া হাইওয়ে পাকা রাস্তার উপর যাত্রীবাহী বাস বাবা শাহজালাল (রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫৭৪১) ও পণ্যবাহী ট্রাক (রেজি নং-যশোর-ট- ১১-৬৮৫২) মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ কয়েকজন আহত হয়। পরে আহত ব্যক্তিদের কে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে ট্রাকের ড্রাইভার ও আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

