• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাবনায় অবৈধভাবে মাটিকাটার অপরাধে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড 

     swadhinshomoy 
    08th Jan 2026 7:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোলাইমান হোসাইন পাবনা
    জানুয়ারি ০৮, ২০২৬

    পাবনার আটঘরিয়ায় ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে জান্নাত আলী নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।

    আজ ৮ জানুয়ারি বৃহপতিবার বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে এই জরিমানা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে সরজমিন ফসিল জমিতে ভেকুদিয়ে পুকুর খনন করছিলেন মাটি ব্যবসায়ী জান্নাত আলী।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।

    উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান,মাটিকাটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031