• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে বসতবাড়ি ও  দোকানে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকা ক্ষতি 

     swadhinshomoy 
    08th Jan 2026 7:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
    গাজীপুরের শ্রীপুরে  একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ এবং পাশের একটি মার্কেটের চারটি দোকানে অগ্নিকাণ্ডে  প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা।

    বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা নতুন বাজারের উত্তর পাশে গিয়াস উদ্দীন মাঝির মালিকানাধীন বসতঘর ও দোকানগুলোতে আগুন লাগে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড় ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে।

    খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ খামার এলাকা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকান থেকে বসতবাড়ির কক্ষগুলোতে। বসতবাড়ির পাশের একটি ভাড়া দেওয়া দোকানে থাকা আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    স্থানীয়রা জানান, ‘রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরের সব জিনিসপত্র পুড়ে যায়।’

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এতে বহু শ্রমিক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন। দোকানিরা জানান, আগুন লাগার পর কোনো মালামাল উদ্ধার করার সুযোগ পাননি। মুহূর্তের মধ্যেই দোকানের সব পণ্য পুড়ে যায়।

    শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে অর্ধ কোটি টাকা ধারনা করা হচ্ছে। পুর্ন তদন্ত শেষে ক্ষয় ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031