• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    08th Jan 2026 7:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
    সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

    দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।

    দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

    তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

    দোয়া ও মিলাদ মাহফিলে আশপাশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031