• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর পুলেরহাট এলাকায় তুলার গোডাউন আগুনে পুড়ে ছাই 

     swadhinshomoy 
    10th Jan 2026 3:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের পুলেরহাট এলাকায় লিটন নামক এক ব্যক্তির তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ৪টি ইউনিট কাজ শুরু করে।

    যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের প্রধান লক্ষ্য ছিল আগুন যেন তুলার গোডাউন থেকে আশেপাশে ছড়িয়ে না পড়ে। আমরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি, ফলে পাশের বসতবাড়িগুলোর কোন ক্ষয় ক্ষতি হয়নি।

    আগুনে তুলার গোডাউনটির মালমাল ও টিন পুরে যাওয়ার পাশাপাশি পাশের একটি সার ও কীটনাশকের গোডাউনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী কআব্দুর রাজ্জাক জানান, আগুনের তাপে এবং উদ্ধার তৎপরতার সময় তার গোডাউনের আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। তবে গোডাউনের মালামাল পুরোপুরি পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

    অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো পুলেরহাট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে এবং নিরাপত্তার জন্য যশোর-বেনাপোল সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

    আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সক্রিয় ভূমিকা পালন করেন। তারা ভিড় সামলানো এবং উদ্ধারকাজে সার্বিক সহযোগিতা করেন।

    প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস তদন্ত সাপেক্ষে আগুনের উৎস ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করবে বলে জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031