ইফতেখার আহমেদ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্বিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী গোলাম মসিহ্কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রার্থীর পৌরসভার নোয়াইলে অবস্থিত নিজ বাসভবন আউয়াল মঞ্জিলে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি-কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম।
প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

