• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    11th Jan 2026 3:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. রফিক ইসলাম চৌধুরী।

    সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।

    এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মামুন হোসেনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

    সম্মেলনে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031