• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়, নির্বাচিত হলে নীলফামারীকে সমৃদ্ধ করার প্রতিশ্রু 

     swadhinshomoy 
    11th Jan 2026 7:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো:মোকলেছুর রহমান বাবু স্টাফ রিপোর্টার, নীলফামারী

    নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নীলফামারী-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
    শনিবার বিকেলে (১০ জানুয়ারি) নীলফামারী প্রেসক্লাবের ফজলুর রহমান মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নূর আলম।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক, রিপোর্টার্স ইউনিট ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন,
    “সাংবাদিকরা সমাজের দর্পণ ও সমাজের বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে।”
    তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে নিয়ে একসঙ্গে চলার প্রত্যয় ব্যক্ত করছি এবং নির্বাচিত হলে নীলফামারীর সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ এবং সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমেদ রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত প্রার্থী এবং নীলফামারীর উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031