জয়পুরহাট প্রতিনিধি :
মো. মাসুম রেজা
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সারারপার যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান আনিস, সাবেক যুগ্ম আহ্বায়ক, জয়পুরহাট জেলা যুবদল এবং মো. নয়ন হোসেন প্রধান, সাবেক সদস্য, জয়পুরহাট জেলা যুবদল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ফিজু এবং সাধারণ সম্পাদক মো. মতিন মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্যে উদীয়মান যুব নেতা মো. নয়ন হোসেন বলেন, “মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

